করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪০ পিএম, ৩০ জানুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
করোনায় আক্রান্ত হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর আগে তার স্বামী ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ড সদস্য ড. তৌফিক নেওয়াজও আক্রান্ত হন। শিক্ষামন্ত্রী বর্তমানে আইসোলেসনে আছেন।
শনিবার (২৯ জানুয়ারি) রাতে তাদের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।
দেশে গত কিছুদিন ধরে আবার করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় প্রতিদিন সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। আক্রান্তদের মধ্যে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও আছেন। সম্প্রতি সরকারের একাধিক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারাও করোনায় আক্রান্ত হয়েছেন।
গত বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী মো. শাহাব উদ্দিনের করোনায় আক্রান্ত হন। তিনি এর আগেও করোনায় আক্রান্ত হয়েছিলেন পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন। ২০২০ সালের ১২ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
একইদিনে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের। তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন।
এরআগে গত ২০ জানুয়ারি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের করোনা শনাক্ত হন। মন্ত্রীর মেয়ে এবং সহধর্মিণীও করোনায় আক্রান্ত হয়েছেন।
২০২০ সালের ৬ জুনও একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন বীর বাহাদুর। এ নিয়ে দুইবার করোনা শনাক্ত হলো মন্ত্রীর।
একইদিনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারেরও করোনাভাইরাস শনাক্ত হয়।
তবে আক্রান্ত মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যরা সবাই শারীরিকভাবে ভালো আছেন বলে জানা গেছে।
এদিকে করোনায় আক্রান্ত হওয়ার কারণে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ পাওয়া ২ হাজার ৬৫ জন প্রার্থীর প্রতিনিধিদের হাতে নিয়োগপত্র এবং এনটিআরসিএর সুপারিশ পাওয়া ৩৪ হাজার ৭৩ জন প্রার্থীর হাতে সুপারিশপত্র তুলে দেওয়ার কথা ছিল শিক্ষামন্ত্রী দীপু মনির। করোনা আক্রান্ত হওয়ায় তিনি আইসোলেশনে থাকায় ভার্চুয়াললি অংশ নেবেন মন্ত্রী।
সোমবার দুপুরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি











